EURCHF ট্রেডিং EURCHF
ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় 43% বেশি টাইট স্প্রেড1 এবং বাজারে দ্রুততম অর্থ উত্তোলনের সুবিধা2 নিয়ে EURCHF সিএফডি ট্রেড করুন।
EURCHF-এর মাধ্যমে সুইস ফ্রাঁর বিপরীতে ইউরো ট্রেড করুন, এটি একটি ফোরেক্স জোড়া, যা ইউরো এবং সুইস ফ্রাঁকে একত্রিত করে, যেখানে সুইস ফ্রাঁকে প্রায়ই নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নীতি, ইউরোজোনের অর্থনৈতিক ডেটা, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং সামগ্রিক ইউরোপীয় মার্কেটের সেন্টিমেন্টসহ একাধিক বিষয় EURCHF-কে প্রভাবিত করে। দামের ওঠানামা বিশ্লেষণ বা ট্রেড পরিকল্পনা করার সময় এগুলো মনে রাখুন।
লাইভ EURCHF চার্ট অনুসরণ করুন এবং মার্জিন ও সম্ভাব্য ট্রেডিং খরচ অনুমান করতে আমাদের ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করুন।
প্রাইস চার্টটি নির্দেশক মাত্র এবং এটি ইন্সট্রুমেন্টের আস্ক প্রাইসের উপর ভিত্তি করে তৈরি। রিয়েল-টাইম কোটের জন্য অনুগ্রহ করে ট্রেডিং প্ল্যাটফর্ম দেখুন। এই ক্যালকুলেটরের ফলাফল শুধু শিক্ষামূলক ও আনুমানিক হিসাবের জন্য দেওয়া হয়েছে এবং এটিকে সম্পূর্ণ নির্ভরযোগ্য মনে করা ও এটির ভিত্তিতে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। অর্ডার কার্যকরীকরণের সময়ই কেবল রিয়েল-টাইম ফলাফল নির্ধারণ করা যায়। উপরের টেবিলে থাকা স্প্রেড পূর্ববর্তী ট্রেডিং দিনের গড় মানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। মার্কেটের ভোলাটিলিটি, সংবাদ প্রকাশ, অর্থনৈতিক ঘটনাবলি, মার্কেট খোলা বা বন্ধ হওয়ার সময় এবং কী ধরনের ইন্সট্রুমেন্টে ট্রেড করা হচ্ছে তা সহ বিভিন্ন কারণে স্প্রেড ওঠানামা করতে পারে ও বাড়তে পারে।
একটি ফোরেক্স ট্রেডিং অ্যাপ
আপনার প্রয়োজনীয় সব টুল
একটি সহজে ব্যবহারযোগ্য ট্রেডিং প্ল্যাটফর্মে EURCHF এবং 100টিরও বেশি ফোরেক্স সিএফডি ট্রেড করুন।
রিয়েল-টাইমে প্রতিক্রিয়া জানান
নির্ভরযোগ্য কার্যকরীকরণের মাধ্যমে অর্ডার খুলুন, পরিবর্তন করুন, বন্ধ করুন বা আংশিকভাবে বন্ধ করুন।3
মূল্যের গতিবিধি বিশ্লেষণ করুন
ইন্টিগ্রেটেড TradingView চার্টে 100টিরও বেশি নির্দেশক ব্যবহার করুন, অথবা কাস্টম নির্দেশক তৈরি করুন।
24/7 আপনার তহবিলে অ্যাক্সেস পান
স্বয়ংক্রিয় অর্থ উত্তোলনের অনুমোদনের মাধ্যমে যেকোনো সময় আপনার অর্থ উত্তোলন করুন।2
সম্ভাব্য লোকসান থেকে সুরক্ষিত থাকুন
নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা থাকায় আপনার ব্যালেন্স কখনোই শূন্যের নিচে নামবে না।4
উত্তর পান
অ্যাপের লাইভ চ্যাটের মাধ্যমে যেকোনো সময় আমাদের সহায়তা দলের সাথে যোগাযোগ করুন।
ঝামেলামুক্তভাবে ট্রেড করুন
সব স্তরের ট্রেডারের জন্য ডিজাইন করা একটি পরিচ্ছন্ন ও ব্যবহারকারীবান্ধব ইন্টারফেস উপভোগ করুন।
EURCHF কী?
EURCHF হলো একটি মাইনর ফোরেক্স জোড়া, যা সুইস ফ্রাঁ (CHF)-এর বিপরীতে ইউরো (EUR)-এর মূল্য পরিমাপ করে। EURCHF সিএফডি ট্রেডিংয়ের মাধ্যমে আপনি কোনো মুদ্রার মালিকানা ছাড়াই বিনিময় হারের ওঠানামার ওপর ভিত্তি করে ট্রেড করতে পারেন।
আপনি যদি EURCHF ট্রেড করেন, তাহলে এর দামে প্রভাব ফেলতে পারে এমন তিনটি মূল বিষয় হলো:
কেন্দ্রীয় ব্যাংকের নীতি
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ECB) এবং সুইস ন্যাশনাল ব্যাংক (SNB)-এর সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা সুদের হার সম্পর্কে প্রত্যাশা এবং প্রতিটি মুদ্রার চাহিদাকে প্রভাবিত করতে পারে। ইউরোজোন এবং সুইজারল্যান্ডের মুদ্রানীতির পার্থক্যও EURCHF-কে প্রভাবিত করতে পারে।
ইউরোজোনের অর্থনৈতিক ডেটা
ইউরোজোনের মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সংক্রান্ত ডেটা ECB-এর নীতি এবং ইউরোর চাহিদা সম্পর্কে প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। এই প্রত্যাশার পরিবর্তন EURCHF-কে প্রভাবিত করতে পারে, বিশেষ করে যখন ইউরোজোন এবং সুইজারল্যান্ডের অর্থনৈতিক পরিস্থিতিতে পার্থক্য থাকে।
নিরাপদ বিনিয়োগের চাহিদা
সুইস ফ্রাঁকে প্রায়ই একটি নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচনা করা হয় এবং বৈশ্বিক বা ইউরোপীয় অনিশ্চয়তার সময় এর চাহিদা বাড়তে পারে। CHF-এর চাহিদা বাড়লে EURCHF-এর ওপর নিম্নমুখী চাপ তৈরি হতে পারে, যদিও কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং সামগ্রিক মুদ্রা মার্কেটের পরিস্থিতিও এই জোড়াকে প্রভাবিত করতে পারে।
অন্যান্য ফোরেক্স জোড়ার মাধ্যমে আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করুন
EURUSD
ইউরো বনাম মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, সুদের হারের পার্থক্য এবং ইউরোজোন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডেটা দ্বারা প্রভাবিত একটি মেজর ফোরেক্স জোড়া ট্রেড করুন।
USDCHF
মার্কিন ডলার বনাম সুইস ফ্রাঁ। যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত, অর্থনৈতিক ডেটা এবং মুদ্রানীতির দ্বারা প্রভাবিত একটি মেজর ফোরেক্স জোড়া সম্পর্কে জানুন।
EURJPY
ইউরো বনাম জাপানি ইয়েন। সুদের হারের পার্থক্য, অর্থনৈতিক অগ্রগতি এবং ইউরোজোন ও জাপানের মুদ্রানীতির দ্বারা প্রভাবিত একটি ক্রস দিয়ে আপনার পোর্টফোলিওতে বৈচিত্র্য আনুন।
কীভাবে অনলাইনে EURCHF সিএফডি ট্রেড শুরু করবেন
ধাপ 1
একটি অ্যাকাউন্ট খুলুন
সাইন আপ করুন এবং আসল অর্থ ঝুঁকিতে না ফেলে ফ্রি ডেমো অ্যাকাউন্টে EURCHF ট্রেডিং অনুশীলন করুন।
ধাপ 2
একটি কৌশল তৈরি করুন
আপনার ট্রেডের পরিকল্পনা করতে ECB এবং SNB-এর সিদ্ধান্ত, ইউরোজোনের অর্থনৈতিক ডেটা, সুইস মুদ্রানীতি, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং ইউরোপীয় মার্কেটের সেন্টিমেন্টের পরিবর্তন পর্যবেক্ষণ করুন।
ধাপ 3
আপনার ট্রেড দিন
মার্জিনের প্রয়োজনীয়তা এবং ট্রেডিং খরচ অনুমান করতে আমাদের বিনিয়োগ ক্যালকুলেটর ব্যবহার করুন। এরপর ট্রেডিং প্ল্যাটফর্মে আপনার EURCHF সিএফডি ট্রেড দিন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
EURCHF জোড়াটি ইউরো (EUR) এবং সুইস ফ্রাঁ (CHF) সমন্বয়ে গঠিত। EUR হলো মূল মুদ্রা, আর CHF হলো কোট মুদ্রা। এর মূল্য নির্দেশ করে যে এক ইউরোর সমান কত সুইস ফ্রাঁ।
EURCHF দেখায় এক ইউরোর সমান কত সুইস ফ্রাঁ। উদাহরণস্বরূপ, 0.95 কোটের অর্থ 1 EUR-এর মূল্য 0.95 CHF। EURCHF-এর মূল্য বৃদ্ধি পেলে, সুইস ফ্রাঁর বিপরীতে ইউরো শক্তিশালী হয়। মূল্য কমলে, ইউরো দুর্বল হয়।
এই উদাহরণটি শুধুমাত্র বোঝানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এটি লাইভ প্রাইসকে প্রতিফলিত করে না।
কেন্দ্রীয় ব্যাংকের নীতি, ইউরোজোনের অর্থনৈতিক ডেটা, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং সামগ্রিক ইউরোপীয় মার্কেটের সেন্টিমেন্ট EURCHF-কে প্রভাবিত করে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এবং সুইস ন্যাশনাল ব্যাংকের ঘোষণাগুলোও যেকোনো একটি মুদ্রা সম্পর্কে মার্কেটের দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে বিনিময় হারকে প্রভাবিত করতে পারে।
EURCHF সব নতুন ট্রেডারের জন্য উপযুক্ত নাও হতে পারে, কারণ উভয় মুদ্রাই কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, অর্থনৈতিক ডেটা, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং ইউরোপীয় মার্কেটের সেন্টিমেন্টের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হতে পারে। আসল অর্থ দিয়ে ট্রেড করার আগে চার্ট পড়া, ট্রেডিং খরচ অনুমান করা এবং অবস্থানের আকার পরিচালনা করা শিখতে আপনি একটি ফ্রি ডেমো অ্যাকাউন্টে EURCHF ট্রেডিং অনুশীলন করতে পারেন।
EURCHF ট্রেড করতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আপনার অবস্থানের আকার, লিভারেজ, অ্যাকাউন্টের মুদ্রা এবং মার্জিনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। এটি আপনার অ্যাকাউন্টের ন্যূনতম জমার পরিমাণ থেকে আলাদা। লাইভ ট্রেডিংয়ের আগে প্রয়োজনীয় মার্জিন অনুমান করতে আমাদের বিনিয়োগ ক্যালকুলেটর ব্যবহার করুন এবং আপনার অ্যাকাউন্টের ফান্ডিংয়ের শর্তাবলী দেখে নিন।
হ্যাঁ। Exness-এ আপনি লিভারেজসহ EURCHF সিএফডি ট্রেড করতে পারবেন। উপলভ্য লিভারেজ ইন্স্ট্রুমেন্টের মার্জিনের প্রয়োজনীয়তা, ট্রেডিংয়ের শর্তাবলী এবং প্রযোজ্য অ্যাকাউন্টের সীমার উপর নির্ভর করে। মার্জিনের প্রয়োজনীয়তা বেশি থাকার সময় এটি কমে যেতে পারে। লিভারেজ সম্ভাব্য মুনাফা ও লোকসান—উভয়ই বহুগুণ বাড়িয়ে দিতে পারে, তাই ট্রেড করার আগে আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয়তাগুলো দেখে নিন।
EURCHF-এর স্প্রেড আপনার অ্যাকাউন্টের ধরন এবং মার্কেটের পরিস্থিতির উপর নির্ভর করে। উপরের টেবিলে আগের ট্রেডিং দিনের গড় স্প্রেড দেখানো হয়েছে, যা লাইভ মূল্যের থেকে ভিন্ন হতে পারে। প্রযোজ্য কোনো কমিশন থাকলে সেটিসহ ট্রেডিং প্ল্যাটফর্মে বর্তমান বিড ও আস্ক মূল্য দেখে নিন।
নিরাপদ বিনিয়োগের চাহিদা সুইস ফ্রাঁর মাধ্যমে EURCHF-কে প্রভাবিত করতে পারে। মার্কেটে অনিশ্চয়তার সময় CHF-এর চাহিদা বেড়ে গেলে, ইউরো অপরিবর্তিত থাকলে EURCHF কমে যেতে পারে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, অর্থনৈতিক ডেটা এবং সামগ্রিক মুদ্রা মার্কেটের পরিস্থিতিও বিনিময় হারকে প্রভাবিত করতে পারে।
Exness লাইভ মূল্য চার্টসহ EURCHF সিএফডি, খরচ অনুমান করার জন্য একটি বিনিয়োগ ক্যালকুলেটর এবং ট্রেডিং অনুশীলনের জন্য একটি বিনামূল্যের ডেমো অ্যাকাউন্ট অফার করে। আপনার কৌশলের সাথে মানানসই কি না তা দেখতে আপনার অ্যাকাউন্টের ট্রেডিংয়ের শর্তাবলী যাচাই করুন।
নিয়ন্ত্রিত। নির্ভরযোগ্য। সুপরিচিত।
আমাদের দক্ষতা ও নির্ভরযোগ্যতার উপর আস্থা রেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: আপনার ট্রেডিং কৌশলের দিকে মনোযোগ দিন।
2008 সালে প্রতিষ্ঠিত
নিবেদিত ট্রেডারদের প্রয়োজনীয় শর্তাবলী প্রদানের প্রমাণিত অভিজ্ঞতার সুবিধা নিন।
24/7 সহায়তা
15টি ভাষায় প্রশিক্ষিত পেশাদারদের কাছ থেকে আপনার প্রয়োজনের সময় উত্তর পান।
একাধিক নিয়ন্ত্রক লাইসেন্স
শীর্ষস্থানীয় বৈশ্বিক কর্তৃপক্ষ দ্বারা লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত একটি ব্রোকারের সঙ্গে ট্রেড করুন।
আজই EURCHF ট্রেডিং শুরু করুন
ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় 43% বেশি টাইট স্প্রেডে EURCHF সিএফডি ট্রেড করুন।1
- 5-10 এপ্রিল 2026-এর সপ্তাহে, 16টি ব্রোকারের শুধুমাত্র সবচেয়ে টাইট স্প্রেডযুক্ত অ্যাকাউন্টগুলোর তুলনায় EURCHF-এ Exness প্রো অ্যাকাউন্টের মিডিয়ান স্প্রেড ছিল সর্বনিম্ন।
- Exness-এ, 98%-এরও বেশি অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
- বিলম্ব ও স্লিপেজ ঘটতে পারে। কার্যকরীকরণের গতি বা নির্ভুলতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।
- ট্রেডিং ঝুঁকিপূর্ণ। নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য।