Exness ইন-অ্যাপ কলিং: অ্যাপ থেকেই সাপোর্টের সঙ্গে যোগাযোগের নতুন উপায়

exness-in-app-calling-BN.png

সাপোর্টে পৌঁছানো সহজ হওয়া উচিত। সঠিক ফোন নম্বর খুঁজে বেড়ানো, ফোন মেনুর বিভিন্ন বিকল্প ঘাঁটা বা ইনকামিং কলটি সত্যিই Exness থেকে এসেছে কি না, তা নিয়ে আর ভাবতে হবে না।

এ কারণেই আমরা Exness ইন-অ্যাপ কলিং চালু করেছি: যোগ্য গ্রাহকরা এর মাধ্যমে তাদের পার্সোনাল এরিয়া থেকে সরাসরি Exness সাপোর্ট বা অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন।

Exness-এর প্রোডাক্ট ম্যানেজার মেলোডি গ্যালভেজ ব্যাখ্যা করেন, “আমাদের গ্রাহকদের কথা শোনা এবং তাদের সঙ্গে কথা বলা Exness-এর আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমস্যা সমাধানে সাহায্য করা হোক বা ট্রেডিং অভিজ্ঞতা উন্নত করতে আরও কার্যকর পরামর্শ দেওয়া হোক, আমরা চাই ইন-অ্যাপ কলিং-এর মাধ্যমে কল করার অভিজ্ঞতা যতটা সম্ভব সহজ ও কার্যকর হোক।”

Exness ইন-অ্যাপ কলিং কী?

ইন-অ্যাপ কলিং আপনার Exness অভিজ্ঞতার মধ্যেই সরাসরি কল ফাংশন যোগ করে।

এই ফিচারটি আপনার জন্য উপলভ্য থাকলে, আপনি ওয়েব বা মোবাইলে আপনার পার্সোনাল এরিয়ায় থাকা সাপোর্ট হাবে গিয়ে Exness সাপোর্ট বা আপনার নির্দিষ্ট অ্যাকাউন্ট ম্যানেজারকে কল করতে পারবেন। আলাদা কলিং অ্যাপ ব্যবহার বা বাইরের কোনো ফোন নম্বর খোঁজার প্রয়োজন নেই।

আপনার রিলেশনশিপ ম্যানেজার Exness ট্রেড অ্যাপের মাধ্যমেও আপনাকে সরাসরি কল করতে পারেন। এটি করার আগে আমরা আপনার অনুমতি চাইব। এরপর তারা কল করলে, সেটি সাধারণ ইনকামিং কল হিসেবে দেখাবে, যা আপনি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

exness-in-call-app-microphone.png

সাপোর্ট পাওয়ার আরও সহজ উপায়

আপনি যেহেতু আপনার পার্সোনাল এরিয়া থেকে কল করার সময় আগেই লগ ইন করা থাকেন, তাই আপনার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে যায়।

এর মানে হলো, আপনার পরিচয় নিশ্চিত করতে কম সময় লাগবে এবং আপনার প্রয়োজনীয় সাপোর্ট পাওয়ার পথ আরও সরাসরি হবে।

Exness-এ কল ফিচার যোগ করার ফলে অভিজ্ঞতার ওপর আমাদের নিয়ন্ত্রণও বাড়ে, যা বাইরের কলিং সার্ভিসের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করে এবং বিভিন্ন মার্কেটে আরও ধারাবাহিকভাবে অ্যাক্সেস দিতে পারে। 

Exness-এর কল এলে আরও নিশ্চিন্ত

ইন-অ্যাপ কলিং Exness থেকে আসা আসল কল চেনাকেও সহজ করে।

আপনার অ্যাকাউন্ট ম্যানেজার Exness Trade অ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে, কলটি অপরিচিত কোনো বাইরের নম্বরের পরিবর্তে Exness-এর পরিবেশের মধ্যেই হয়।

এটি আপনাকে কলটি সত্যিই Exness থেকে এসেছে কি না তা যাচাই করার একটি অতিরিক্ত উপায় দেয়, যা বিশেষভাবে কাজে আসে, কারণ আর্থিক খাতে অন্যের পরিচয় ধারণ করে প্রতারণা করা এবং প্রতারণামূলক সাপোর্ট কল করা সাধারণ ঘটনা।

আপনার পার্সোনাল এরিয়া থেকে Exness-এ কীভাবে কল করবেন

আপনার অ্যাকাউন্টে ইন-অ্যাপ কলিং উপলভ্য থাকলে:

  1. সাপোর্ট হাব খুলুন ওয়েব বা মোবাইলে আপনার পার্সোনাল এরিয়ায় লগ ইন করুন এবং সাপোর্ট হাবে যান।
  2. আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন তা বেছে নিন আমাদের সঙ্গে যোগাযোগ করুন নির্বাচন করুন, তারপর আমাদের কল করুন ট্যাপ করুন।
  3. মাইক্রোফোনে অ্যাক্সেসের অনুমতি দিন প্রম্পট দেখালে, আপনার মাইক্রোফোন ও স্পিকারে অ্যাক্সেসের অনুমতি দিন, যাতে কলটি সংযুক্ত হতে পারে।

এরপর আপনি আপনার পার্সোনাল এরিয়া থেকে Exness সাপোর্ট টিমের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। 

আপনার অ্যাকাউন্ট ম্যানেজার আপনাকে কল করলে, Exness Trade অ্যাপের জন্য নোটিফিকেশন ও মাইক্রোফোনের অনুমতি চালু আছে কি না, তা নিশ্চিত করুন। কলটি অ্যাপেই সরাসরি দেখা যাবে, যেখানে আপনি তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

exness-in-app-calling-feature-desktop.png

সাপোর্ট, এখন আপনার ট্রেড করার জায়গার আরও কাছে

ইন-অ্যাপ কলিং আপনার Exness অভিজ্ঞতার আরেকটি অংশকে একই জায়গায় নিয়ে আসে।

সাপোর্টের সহায়তা প্রয়োজন হোক বা আপনার অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে চান, সার্ভিস বদলানো বা নম্বর খোঁজার প্রয়োজন ছাড়াই আপনি আপনার পার্সোনাল এরিয়া থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। গ্রাহকরা তাদের সাপোর্ট হাবে উপলভ্য বিকল্পটি দেখতে পারবেন।

প্রশ্নোত্তর

Exness-এ ইন-অ্যাপ কলিং কী?

ইন-অ্যাপ কলিং-এর মাধ্যমে যোগ্য গ্রাহকরা তাদের পার্সোনাল এরিয়া থেকে সরাসরি Exness সাপোর্ট বা তাদের অ্যাকাউন্ট ম্যানেজারকে কল করতে পারবেন। অ্যাকাউন্ট ম্যানেজাররা Exness মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদেরও কল করতে পারবেন।

আমার দেশে কি Exness ইন-অ্যাপ কলিং সুবিধাটি উপলভ্য?

এই ফিচারটি সব অঞ্চলে উপলভ্য।

Exness-এর কলটি আসল কি না, আমি কীভাবে বুঝব?

ইন-অ্যাপ কলিং-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ম্যানেজারের করা কলগুলো Exness Trade অ্যাপে দেখা যাবে, ফলে কলটি যাচাই করার জন্য আপনি অতিরিক্ত একটি উপায় পাবেন।

Exness-এর সঙ্গে যোগাযোগের অন্য উপায়গুলো কি আমি এখনও ব্যবহার করতে পারব?

হ্যাঁ। ইন-অ্যাপ কলিং-এর মাধ্যমে যোগ্য গ্রাহকরা তাদের জন্য উপলভ্য অন্যান্য সাপোর্ট চ্যানেলের পাশাপাশি Exness সাপোর্টে পৌঁছানোর আরও একটি উপায় পাবেন।

Exness ইন-অ্যাপ কলিং ব্যবহার করতে কি কোনো খরচ হয়?

না। ইন-অ্যাপ কলিং আপনার পার্সোনাল এরিয়ার মাধ্যমে অনলাইনে কাজ করে, তাই আলাদা কোনো চার্জ লাগে না। এটি ব্যবহার করতে আপনার শুধু ইন্টারনেট সংযোগ প্রয়োজন।


এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান