Exness-এ Anthropic IPO-এর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন

anthropic stock cover.png

Anthropic একটি IPO-এর জন্য আবেদন করেছে এবং SEC-তে প্রকাশ্যে দাখিল করা নথি অনুযায়ী, Nasdaq-এ তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে। আপনি যদি Anthropic IPO-এর খবর অনুসরণ করে থাকেন, তাহলে এই নির্দেশিকা থেকে জানতে পারবেন কী কী তথ্য প্রকাশিত হয়েছে, নতুন তালিকাভুক্ত শেয়ারে সিএফডি ট্রেডিং কীভাবে কাজ করে (শর্ট অবস্থান খোলা সহ), কীভাবে আপনার অ্যাকাউন্ট প্রস্তুত করবেন এবং আগে কোন সীমাবদ্ধতা ও ঝুঁকিগুলো বুঝে নিতে হবে। 

এই নির্দেশিকাটি শিক্ষামূলক, ট্রেড করার সুপারিশ নয় এবং শেয়ারের মূল্য কোন দিকে যেতে পারে সে বিষয়ে কোনো মতামত দেয় না।

মূল বিষয়গুলো

  1. Anthropic একটি IPO-এর জন্য আবেদন করেছে। এটি Nasdaq-এ তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে, তবে কোনো মূল্যসীমা বা তারিখ নির্ধারিত হয়নি এবং প্রকাশিত মূল্যায়নগুলো আনুমানিক।
  2. একটি সিএফডি শেয়ারের মূল্য অনুসরণ করে, তবে আপনাকে মালিকানা দেয় না। আপনি লং বা শর্ট অবস্থান খুলতে পারবেন, তবে শর্ট অবস্থান খোলার সুযোগ Exness-এর তালিকাভুক্তির প্রক্রিয়ার উপর নির্ভর করে।
  3. নতুন তালিকাভুক্ত শেয়ারের ট্রেডিং প্রায়ই অস্বাভাবিকভাবে শুরু হয়। এক্সচেঞ্জের নিলামের কারণে সব ব্রোকারের ক্ষেত্রেই প্রথম ট্রেডে দেরি হতে পারে।
  4. তালিকাভুক্তির দিনের আগেই প্রস্তুতি নিন। অ্যাকাউন্ট যাচাই করুন, তহবিল যোগ করুন, অ্যাকাউন্টের ধরন বেছে নিন এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করুন।
  5. সুযোগের মতো ঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। ভোলাটিলিটি, বেশি স্প্রেড এবং সময়সূচির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এবং মনে রাখবেন, নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা জমা করা অর্থের ক্ষতি রোধ করে না।

Anthropic IPO সম্পর্কে এখন পর্যন্ত কোন তথ্যগুলো নিশ্চিত হয়েছে

Anthropic মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) কাছে একটি নিবন্ধন বিবৃতি (Form S-1) দাখিল করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, “ANT” টিকার প্রতীকে Nasdaq-এ তাদের Class A শেয়ার তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী Goldman Sachs ও Morgan Stanley প্রধান ব্যাংক হিসেবে কাজ করছে। 

দাখিল করা নথিতে শেয়ারের সংখ্যা বা মূল্যসীমা নির্ধারণ করা হয়নি এবং Anthropic মূল্য নির্ধারণের তারিখ বা ট্রেডিংয়ের প্রথম দিন ঘোষণা করেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রত্যাশিত মূল্যায়নের একটি বিস্তৃত ও পরিবর্তনশীল পরিসর উল্লেখ করা হয়েছে। এগুলো অনুমান, নিশ্চিত পরিসংখ্যান নয় এবং মূল্য নির্ধারণের দিন পর্যন্ত বদলাতে পারে। 

IPO-এর মূল্য নির্ধারিত না হওয়া পর্যন্ত Anthropic-এর শেয়ার সর্বসাধারণের জন্য লেনদেনযোগ্য হবে না, তাই Anthropic-এর শেয়ারের কোনো আনুষ্ঠানিক মূল্য নেই। এর আগে আপনি যে মূল্যই দেখুন না কেন, তা কেবল একটি অনুমান। মার্কেটের নতুন শেয়ারগুলোর মধ্যে Anthropic এমন একটি নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার, যার দিকে ট্রেডাররা নজর রাখছেন।

IPO-এর পর শীঘ্রই Exness এই স্টক সিএফডি ট্রেড করার সুযোগ দেবে।

শর্ট অবস্থান খোলা সহ নতুন তালিকাভুক্ত শেয়ারে সিএফডি ট্রেডিং কীভাবে কাজ করে

কন্ট্র্যাক্ট ফর ডিফারেন্স (সিএফডি) আপনাকে মূল শেয়ারের মালিকানা ছাড়াই সেটির মূল্যের ওঠানামায় ট্রেড করার সুযোগ দেয়। মূল্য বাড়বে বলে আশা করলে আপনি একটি লং (ক্রয়) অবস্থান খুলতে পারবেন, আর মূল্য কমবে বলে আশা করলে একটি শর্ট (বিক্রয়) অবস্থান খুলতে পারবেন। আপনি শেয়ারের মালিক হন না, তাই ভোটদান বা লভ্যাংশের মতো শেয়ারহোল্ডারের অধিকার পান না।

সিএফডি আপনাকে ট্রেড করার সুযোগ দেয় (শেয়ার না কিনে বা শেয়ারের মালিক না হয়েও আপনার Exness অ্যাকাউন্ট থেকে শেয়ারের মূল্যের ওঠানামায় ট্রেড করতে পারবেন) এবং নমনীয়তা দেয় (আপনি লং বা শর্ট অবস্থান খুলতে পারবেন, অর্থাৎ শেয়ারের ট্রেডিং শুরু হলে IPO-তে শর্ট অবস্থান খোলা সম্ভব)। তবে লিভারেজ ব্যবহার করে ট্রেড করলে লাভের পাশাপাশি ক্ষতিও বাড়ে এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল ও পদ্ধতি প্রয়োগ না করলে আপনি আপনার সমস্ত তহবিল হারাতে পারেন। মূল্য বাড়লে শর্ট অবস্থানে ক্ষতি হয়, তাই এতে লং অবস্থানের মতোই ঝুঁকি থাকে।

অর্ডার যেভাবে কার্যকর হয় 

স্টকের ক্ষেত্রে, প্রো অ্যাকাউন্টে তাৎক্ষণিক কার্যকরীকরণ ব্যবহার করা হয়, যা আপনার অনুরোধ করা বা অনুমোদিত মূল্যেই ট্রেড খোলে, অন্যথায় ট্রেড খোলে না। স্ট্যান্ডার্ড, জিরো ও র স্প্রেড অ্যাকাউন্টে মার্কেটের কার্যকরীকরণ ব্যবহার করা হয়, যা বর্তমানে উপলভ্য মূল্যে ট্রেড খোলে। দেখুন Exness-এ অর্ডার কার্যকরীকরণ কীভাবে কাজ করে। 

Exness টার্মিনাল

Exness টার্মিনাল আমাদের ওয়েবভিত্তিক ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে টুলের সংখ্যা না কমিয়েই সবকিছু সহজ রাখা হয়েছে। এতে আপনি পাবেন প্রচুর নির্দেশক ও অঙ্কন টুলসহ চার্ট, দ্রুত অর্ডারের জন্য এক-ক্লিক ট্রেডিং এবং সহজ টেক প্রফিট ও স্টপ লস সেটিংস, যা সরাসরি চার্ট থেকেই পরিবর্তন করতে পারবেন। আপনার ব্যালেন্স, মার্জিন ও অ্যাকাউন্টের বিবরণ সরাসরি আপডেট হয়, তাই মার্কেটের ওঠানামার সঙ্গে আপনি আপনার অবস্থানগুলোর উপর নজর রাখতে পারবেন।

ins-cta-exness-terminal-tools.png

আপনার প্রয়োজনীয় সব টুল এক জায়গায়

একটি ব্যবহারকারী-বান্ধব স্ক্রিনেই চার্ট দেখুন, ট্রেড করুন এবং আপনার তহবিল পরিচালনা করুন।

Exness টার্মিনাল ব্যবহার করে দেখুন

নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা

নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা তহবিলের চেয়ে বেশি হারাতে না পারেন। তবে এটি কোনো ট্রেডে বিনিয়োগ করা অর্থ হারানোর ঝুঁকি দূর করে না। 

নতুন তালিকাভুক্ত শেয়ারের প্রথম দিনের ট্রেডিং প্রায়ই অস্বাভাবিক হয় কেন

নতুন তালিকাভুক্ত শেয়ারের প্রথম ট্রেডের আগে, প্রারম্ভিক মূল্য নির্ধারণের জন্য এক্সচেঞ্জ একটি উদ্বোধনী নিলাম পরিচালনা করে। Nasdaq-এ একে IPO ক্রস বলা হয়: অর্ডার সংগ্রহ করে মেলানো হয়, চাহিদার পরিবর্তনের সঙ্গে একটি নির্দেশক মূল্য আপডেট হয় এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য তৈরি হলে প্রথম ট্রেড সম্পন্ন হয়। 

চাহিদা খুব বেশি হলে এতে আরও সময় লাগতে পারে। প্রতিবেদন অনুযায়ী, 2004 সালে Google-এর প্রথম ট্রেড হয়েছিল ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুরের দিকে, 2012 সালে Facebook-এর প্রথম ট্রেড হয়েছিল প্রায় 11:30 ET-তে এবং 2026 সালে Nasdaq-এর নিলাম চলাকালে এক ঘণ্টারও বেশি সময় ধরে SpaceX-এর কোনো ট্রেড সম্পন্ন হয়নি। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিলম্বের কারণ এক্সচেঞ্জের প্রক্রিয়া, কোনো ব্রোকারের কার্যকরীকরণ নয়। এটি পুরো মার্কেট জুড়ে ঘটে এবং Exness সহ প্রতিটি ব্রোকার ও প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রেডারদের জন্য মূল বিষয় হলো প্রক্রিয়াটি বোঝা: নির্দেশক মূল্য প্রকৃত ট্রেড নয়, প্রথম ট্রেডের মূল্য IPO-এর মূল্য থেকে আলাদা হতে পারে এবং সময় আগে থেকে বলা যায় না। Exness-এ একটি সিএফডির ট্রেডিং কীভাবে ও কখন শুরু হবে, তা অন্তর্নিহিত মার্কেট ও Exness-এর তালিকাভুক্তির প্রক্রিয়ার উপর নির্ভর করে, তাই এটি চালু হলে ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচি দেখে নিন।

নতুন শেয়ার তালিকাভুক্ত হওয়ার আগে আপনার Exness অ্যাকাউন্ট কীভাবে প্রস্তুত করবেন

আগে থেকেই প্রস্তুতি নিলে তালিকাভুক্তির দিনে সবকিছু প্রথমবারের মতো করতে হবে না।

  1. আপনার পার্সোনাল এরিয়ায় আপনার অ্যাকাউন্ট যাচাই করুন।
  2. আপনার অ্যাকাউন্টের ধরন বেছে নিন। স্ট্যান্ডার্ড, প্রো, জিরো ও র স্প্রেড অ্যাকাউন্টে স্টক ট্রেড করা যায়। তবে সব ধরনের অ্যাকাউন্টে এই সুবিধা নেই, তাই আপনার অ্যাকাউন্টে এটি আছে কিনা যাচাই করুন। অ্যাকাউন্টের ধরনগুলো তুলনা করুন।
  3. আপনার অ্যাকাউন্টে তহবিল যোগ করুন যাতে জমা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা না করেই ট্রেড করতে পারেন।
  4. একটি ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করুন। আর্থিক ঝুঁকি ছাড়াই Exness টার্মিনালের ডেমো অ্যাকাউন্টে আপনার কৌশল পরীক্ষা করুন। মনে রাখবেন, নতুন তালিকাভুক্ত শেয়ারের ট্রেডিং প্রথম কয়েক ঘণ্টায় কেমন হবে, তা ডেমোতে দেখা সম্ভব নয়। 
  5. ট্রেডিংয়ের সময়সূচি দেখে নিন। লিকুইডিটি অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে। সহায়তা কেন্দ্রের ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচি নিবন্ধটি আপনার সময় অঞ্চল অনুযায়ী একটি সময়সূচি তৈরি করে, যেখানে দেখানো হয় কখন কোনো ইন্সট্রুমেন্টে ট্রেডিং চালু থাকে, শুধু অবস্থান বন্ধ করা যায়, শুধু প্রাইস কোট পাওয়া যায় বা সেটি অনুপলভ্য থাকে। সার্ভারগুলো UTC+0 অনুসরণ করে।

Anthropic-এর IPO-এর আগে শেয়ার ট্রেড করার উপায় খুঁজছেন? তালিকাভুক্ত হওয়ার আগে শেয়ার ট্রেড করা যায় না, তাই এই সময়ে আপনার অ্যাকাউন্ট প্রস্তুত করে রাখা ভালো। অঞ্চলভেদেও ট্রেড করার সুযোগ ভিন্ন হতে পারে।

Anthropic কীভাবে ট্রেড করবেন?

Exness-এ তালিকাভুক্ত হলে আপনি Anthropic-কে স্টক সিএফডি হিসেবে ট্রেড করতে পারবেন: ইন্সট্রুমেন্টটি খুঁজুন, অবস্থানের আকার ও দিক বেছে নিন, অর্ডারের বিবরণ পর্যালোচনা করুন এবং অর্ডার দিন। শর্ট অবস্থান সহ ট্রেডিং কখন শুরু হবে, তা Exness-এর তালিকাভুক্তির প্রক্রিয়ার উপর নির্ভর করে। 

anthropic-stock-trading.png

Anthropic উপলভ্য হলে আমরা কোথায় এটি ট্রেড করতে পারব?

Anthropic (ANT) Nasdaq-এ তালিকাভুক্ত হয়ে Exness-এ উপলভ্য হলে আপনি এটি Exness টার্মিনালে এবং Exness-এ উপলভ্য আরও অনেক প্ল্যাটফর্মে ট্রেড করতে পারবেন। 

সদ্য তালিকাভুক্ত শেয়ার ট্রেড করার ঝুঁকি

এই ঝুঁকিগুলো নতুন তালিকাভুক্ত যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য এবং উপরের সুযোগগুলোর মতোই গুরুত্বপূর্ণ। এই অংশটি কোনো সুপারিশ নয় এবং মূল্য কোন দিকে যাবে সে বিষয়ে কোনো মতামত দেয় না।

ভোলাটিলিটি: প্রথম কয়েক ঘণ্টা বা দিনে প্রতিষ্ঠানের মৌলিক বিষয়গুলোর সঙ্গে সম্পর্ক ছাড়াই মূল্য দ্রুত বাড়তে বা কমতে পারে। সিএফডিতে লিভারেজ ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি আপনার সমস্ত তহবিল হারাতে পারেন।

বেশি স্প্রেড: Exness স্থিতিশীল স্প্রেড দেওয়ার লক্ষ্য রাখে, তবে নতুন তালিকাভুক্ত শেয়ারের পরিস্থিতি আলাদা। লিকুইডিটি তৈরি হওয়ার সময় স্প্রেড স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে, ফলে অবস্থান খোলা ও বন্ধ করার খরচ বাড়ে। মার্কেটের ভোলাটিলিটি ও লিকুইডিটি, সংবাদ প্রকাশ, অর্থনৈতিক ঘটনা, মার্কেট খোলা ও বন্ধ হওয়ার সময় এবং যেসব ইন্সট্রুমেন্ট ট্রেড করা হচ্ছে সেগুলো সহ বিভিন্ন কারণে স্প্রেড ওঠানামা করতে ও বাড়তে পারে। ট্রেড করার আগে Exness টার্মিনালে লাইভ মূল্য ও ইন্সট্রুমেন্টের বিবরণ দেখে নিন, যাতে খরচ আগে থেকেই জানতে পারেন।

কার্যকরীকরণের অনিশ্চয়তা: Exness দ্রুত ও নির্ভরযোগ্য কার্যকরীকরণের জন্য তৈরি, তবে মার্কেট দ্রুত পরিবর্তিত হলে আপনি যে মূল্য দেখেন, সেই মূল্যেই ট্রেড কার্যকর নাও হতে পারে। স্টক সিএফডির জন্য Exness-এর প্রো অ্যাকাউন্টে তাৎক্ষণিক কার্যকরীকরণ ব্যবহার করা হয়, তাই আগে মূল্য বদলে গেলে অর্ডার নাও খুলতে পারে। স্ট্যান্ডার্ড, জিরো ও র স্প্রেড অ্যাকাউন্টে মার্কেটের কার্যকরীকরণ ব্যবহার করা হয়, যা বর্তমানে উপলভ্য মূল্যে অর্ডার কার্যকর করে এবং সেই মূল্য আপনার দেখা মূল্য থেকে আলাদা হতে পারে। বিলম্ব ও স্লিপেজ ঘটতে পারে এবং মার্কেটের পরিস্থিতি অনুযায়ী কার্যকরীকরণের সময় ও মূল্য ভিন্ন হতে পারে। আরও জানুন Exness-এ অর্ডার কার্যকরীকরণ কীভাবে কাজ করে। 

পণ্যের সীমাবদ্ধতা: Exness নতুন তালিকাভুক্ত শেয়ারের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারে, যেমন লিভারেজ, অবস্থানের আকার এবং প্রথম দিন থেকেই শর্ট অবস্থান খোলা যাবে কিনা। স্টকের স্টপ আউটের মাত্রাও ভিন্ন হতে পারে। ট্রেড করার আগে ইন্সট্রুমেন্টের বিবরণ দেখে নিন।

ট্রেডিংয়ের সময়সূচি: লিকুইডিটি অনুযায়ী ট্রেডিংয়ের সময়সূচি পরিবর্তিত হতে পারে। আপনার সময় অঞ্চল অনুযায়ী সময়সূচি জানতে সহায়তা কেন্দ্রের ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচি নিবন্ধটি দেখুন।

নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা আপনার তহবিল রক্ষা করে না, তাই আপনি জমা করা সমস্ত অর্থ হারাতে পারেন।

ট্রেড করার আগে মার্জিন ও খরচের হিসাব করতে Exness ক্যালকুলেটর ব্যবহার করুন। নতুন তালিকাভুক্ত শেয়ারের মূল্য যেকোনো অনুমানের চেয়ে দ্রুত পরিবর্তিত হতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Anthropic-এর শেয়ার কি সর্বসাধারণের জন্য লেনদেনযোগ্য?

না, Anthropic-এর শেয়ার এখনও সর্বসাধারণের জন্য লেনদেনযোগ্য নয়। প্রতিষ্ঠানটি SEC-তে একটি Form S-1 দাখিল করেছে এবং “ANT” টিকার প্রতীকে Nasdaq-এ তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে। IPO-এর মূল্য নির্ধারিত না হওয়া পর্যন্ত এর শেয়ার ট্রেড করা যাবে না, তাই Anthropic-এর শেয়ারের কোনো আনুষ্ঠানিক মূল্য নেই।

Anthropic কবে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হবে?

Anthropic-এর শেয়ারের IPO-এর কোনো নিশ্চিত তারিখ এখনও নেই। Anthropic মূল্য নির্ধারণের তারিখ বা ট্রেডিংয়ের প্রথম দিন ঘোষণা করেনি, তাই আপনি সময় সংক্রান্ত যে তথ্যই পড়ুন না কেন, তা প্রতিবেদনে প্রকাশিত তথ্য, নিশ্চিত তারিখ নয়।

আমি কি Exness-এর মাধ্যমে শেয়ারটিতে শর্ট অবস্থান খুলতে পারব?

Exness-এর সিএফডিতে আপনি শর্ট অবস্থান খুলতে পারবেন, তবে এই ইন্সট্রুমেন্টে প্রথম দিন থেকেই শর্ট অবস্থান খোলা যাবে কিনা, তা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। ট্রেড করার সুযোগ ও সময় Exness-এর তালিকাভুক্তির প্রক্রিয়ার উপর নির্ভর করে।

নতুন তালিকাভুক্ত শেয়ারের ট্রেডিং শুরু হতে কখনও সময় লাগে কেন?

প্রথম ট্রেডের আগে প্রারম্ভিক মূল্য নির্ধারণের জন্য এক্সচেঞ্জ একটি উদ্বোধনী নিলাম পরিচালনা করে এবং বেশি চাহিদাসম্পন্ন IPO-এর ক্ষেত্রে অর্ডার মেলাতে আরও সময় লাগতে পারে। এটি পুরো মার্কেট জুড়ে ঘটে এবং প্রতিটি ব্রোকারের ক্ষেত্রে প্রযোজ্য।

নতুন শেয়ার তালিকাভুক্ত হওয়ার আগে আমি আমার অ্যাকাউন্ট কীভাবে প্রস্তুত করতে পারি?

আপনার অ্যাকাউন্ট যাচাই করুন ও তাতে তহবিল যোগ করুন, অ্যাকাউন্টের ধরন বেছে নিন, ডেমো অ্যাকাউন্টে লং ও শর্ট অর্ডার অনুশীলন করুন এবং সহায়তা কেন্দ্রের ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচি নিবন্ধটি দেখুন।

Anthropic কীভাবে ট্রেড করবেন?

Exness-এ তালিকাভুক্ত হলে আপনি শেয়ারের মালিক না হয়েও মূল্যের ওঠানামায় লং বা শর্ট অবস্থান খুলে Anthropic-কে সিএফডি হিসেবে ট্রেড করতে পারবেন। তালিকাভুক্ত হওয়ার আগে আপনি এটি ট্রেড করতে পারবেন না এবং নতুন তালিকাভুক্ত শেয়ারে ভোলাটিলিটি ও বেশি স্প্রেডের মতো ঝুঁকি থাকে।

আপনি কি IPO-তে শর্ট অবস্থান খুলতে পারবেন?

কোনো শেয়ারের ট্রেডিং শুরু হওয়ার আগে আপনি তাতে শর্ট অবস্থান খুলতে পারবেন না, তবে ট্রেডিং শুরু হলে ব্রোকার ও ইন্সট্রুমেন্টের উপর নির্ভর করে সিএফডির মাধ্যমে শর্ট অবস্থান খোলার সুযোগ পেতে পারেন। নতুন তালিকাভুক্ত শেয়ারে শর্ট অবস্থান খোলা ঝুঁকিপূর্ণ, কারণ মূল্য যেকোনো দিকে দ্রুত পরিবর্তিত হতে পারে।

Exness-এর সুবিধাগুলো কাজে লাগিয়ে ট্রেড করুন

এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান