ট্রেডার সারভাইভারশিপ: কেন ট্রেডাররা একটি ব্রোকারের সঙ্গে থেকে যান

trader-survivorship-cover.png

সক্রিয় ট্রেডারের সংখ্যা একটি ব্রোকারের প্রবৃদ্ধি পরিমাপের একটি সাধারণ উপায়। এটি একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ মেট্রিক, তবে এটি পুরো চিত্রের কেবল একটি অংশই তুলে ধরে। এটি থেকে আমরা জানতে পারি বর্তমানে কতজন ট্রেডার সক্রিয় আছেন, কিন্তু তাদের মধ্যে কতজন দীর্ঘমেয়াদে থেকে যান, তা জানতে পারি না।

একটি ব্রোকার 100,000 জন সক্রিয় ট্রেডার নিয়ে বছর শুরু ও শেষ করতে পারে, কিন্তু এর মধ্যে তার মূল গ্রাহকদের বড় একটি অংশ হারিয়ে তাদের বদলে নতুন গ্রাহক যুক্ত করতে পারে। সক্রিয় ট্রেডারের মোট সংখ্যা বদলায়নি, কিন্তু পুরো গ্রাহকভিত্তি বদলে গেছে। 

এখানেই ট্রেডার সারভাইভারশিপের ধারণাটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আজ কতজন ট্রেড করছেন, তা দেখার পরিবর্তে আমরা একই গ্রুপকে অনুসরণ করি এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের পারফরম্যান্স কেমন থাকে তা পর্যবেক্ষণ করি। 

Exness-এর গবেষণা বিভাগের প্রধান আলেকজান্ডার মেদভেদেভ FinanceFeeds-এর কাছে বিষয়টি যেভাবে ব্যাখ্যা করেছেন:

“সক্রিয় অ্যাকাউন্ট এবং ট্রেডিং পরিমাণ আপনাকে বলে দেয় আজ কী ঘটছে, কিন্তু গ্রাহকভিত্তি দীর্ঘমেয়াদে টিকে থাকবে কি না, এটি তা বলে না। কোনো ব্রোকার অনেক বেশি সক্রিয় ট্রেডারের সংখ্যা দেখাতে পারে, অথচ নতুনভাবে যুক্ত হওয়া গ্রাহকরা কেবল ইতোমধ্যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া গ্রাহকদের জায়গা পূরণ করছে।”

অভিজ্ঞতা শুরু হয় সাইন-আপের পর

যেকোনো ব্রোকারের জন্য নতুন ট্রেডারদের আকৃষ্ট করা গুরুত্বপূর্ণ। তবে গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে প্রশ্ন ওঠে: “কোন বিষয়গুলোর কারণে একজন ট্রেডার একটি ব্রোকারের সঙ্গে থেকে যান?” 

স্প্রেড তার একটি ভালো উদাহরণ। বিভিন্ন ব্রোকার এবং তাদের অফারগুলো তুলনা করার সময় প্রতিযোগিতামূলক স্প্রেড কারও কারও জন্য সহায়ক হতে পারে, কিন্তু শত শত ট্রেড করার পর এবং ভিন্ন ভিন্ন মার্কেট পরিস্থিতিতে এর আসল মূল্য আরও স্পষ্ট হয়। 

এটি এমন একটি ক্ষেত্র, যেখানে আমরা অনেক কাজ করেছি: Exness-এর মূল্য নির্ধারণ প্রযুক্তি। আমাদের সর্বশেষ তুলনামূলক ডেটার ভিত্তিতে, ইন্ডাস্ট্রির গড়ের চেয়ে আমাদের XAUUSD স্প্রেড 49% কম,1 USOIL স্প্রেড 71% কম,2 এবং 28টি মেজর ও মাইনর জোড়ায় ফোরেক্স স্প্রেড 50% কম।3

কম ট্রেডিং খরচের ফলে প্রতিটি ট্রেডের তুলনামূলক কম অংশ স্প্রেডে খরচ হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি সেই অভিজ্ঞতার অংশ হয়ে দাঁড়ায়, যা ট্রেডাররা তাদের ব্রোকারের সঙ্গে যুক্ত করেন। তাই ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। 

ভালো মূল্য নির্ধারণের জন্য ধারাবাহিকতা প্রয়োজন

মার্কেট-সংক্রান্ত সংবাদ বা ডেটা প্রকাশের সময় অ্যাক্সেস পাওয়াও এই অভিজ্ঞতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। বড় অর্থনৈতিক ঘোষণার সময় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে, তাই এই সময়গুলোতে ট্রেডিংয়ের শর্তাবলী আরও উন্নত করতে আমরা আমাদের প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে চলেছি।

pricing-consistency-spreads.png

ভোলাটিলিটি স্লিপেজের সম্ভাবনাও বাড়াতে পারে, তাই স্প্রেডের পাশাপাশি কার্যকরীকরণও গুরুত্বপূর্ণ। 

Exness-এর মূল্য নির্ধারণ প্রযুক্তি নিজস্বভাবে তৈরি এবং ধারাবাহিকভাবে আরও পরিমার্জিত করা হয়, যার লক্ষ্য হলো স্প্রেডকে যতটা সম্ভব কম ও স্থিতিশীল রাখা। বড় অর্ডারের ক্ষেত্রেও ছোট অর্ডারের মতোই একই স্প্রেড পাওয়া যায়, তাই অর্ডারের আকার বাড়লেও আমাদের মূল্য বাড়ে না। 

ins-cta-oil-trading.png

তেলের সেরা মূল্য আরও উন্নত করা হয়েছে

প্রতিটি USOil ট্রেডে 69.4% সাশ্রয় করুন।

এখনই নিবন্ধন করুন
*

69.4% USOIL-এর দাবিটি 05.2024-এর শেষ সপ্তাহ বনাম 08.2025-এর শেষ সপ্তাহের গড় মূল্য তুলনা করে করা হয়েছে।

স্বচ্ছতাই ব্রোকারকে জবাবদিহির মধ্যে রাখে 

কোনো কিছু প্রত্যাশামতো না হলে স্বচ্ছতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রেডারদের অবশ্যই কী ঘটেছে তা যাচাই করে জানতে পারার সুযোগ থাকতে হবে।

Exness-এ, আমরা আমাদের টিকের ইতিহাস সরাসরি আমাদের ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এতে আমাদের ট্রেডার ও পার্টনাররা শুধু ব্রোকারের ব্যাখ্যার উপরই নির্ভর না করে, নির্দিষ্ট কোনো সময়ে মার্কেট কোন মূল্যে ট্রেড করছিল তা যাচাই করতে পারেন এবং অতীতের টিক ডেটা পর্যালোচনা করতে পারেন। 

ট্রেডারদের প্রাপ্ত শর্তগুলো বুঝতে পারা, প্রয়োজন হলে প্রশ্ন করা এবং তাদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে কি না— তা দেখার সুযোগ থাকা উচিত। 

সক্রিয় মানেই সবসময় অনেক বেশি সক্রিয় থাকা নয়

একজন ট্রেডার কোনো ব্রোকারের সঙ্গে ট্রেডিং চালিয়ে গেলেও কত ঘন ঘন বা কত পরিমাণে ট্রেড করেন, তা পরিবর্তিত হতে পারে; তাই রিটেনশনকেও সতর্কভাবে মূল্যায়ন করা দরকার। 

মেদভেদেভ যেমনটি উল্লেখ করেছেন:

“সবচেয়ে বেশি উপেক্ষিত মেট্রিকগুলোর মধ্যে রয়েছে অ্যাট্রিশনের গতি—অর্থাৎ নিবন্ধন, প্রথম জমা বা প্রথম ট্রেডের পর গ্রাহকরা কত দ্রুত ট্রেডিং থেকে সরে যান—এবং ভলিউম রিটেনশন; কারণ কোনো গ্রাহক টেকনিক্যালি সক্রিয় থাকতে পারে, আবার নীরবে কম ট্রেডও করতে পারেন।”

অবশ্যই, কম কার্যকলাপ থাকলেই যে গ্রাহক অসন্তুষ্ট, বিষয়টি এমন নয়। ট্রেডাররা তাদের এক্সপোজার সমন্বয় করেন, কৌশল বদলান, সুযোগের জন্য অপেক্ষা করেন এবং বিরতি নেন। টেকসই ট্রেডিং মানে যতটা সম্ভব ঘনঘন ট্রেড করাকে বোঝায় না।

এ কারণেই কেবল কার্যকলাপ সর্বোচ্চ করার চেয়ে সম্পর্কের গুণমান বেশি গুরুত্বপূর্ণ। গ্রাহক ট্রেড করতে চাইলে ব্রোকারের ভূমিকা হলো ভালো ট্রেডিংয়ের শর্তাবলী ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদান করা। 

আসল পরীক্ষা আসে সময়ের ব্যবধানে

এখানেই আবার ট্রেডার সারভাইভারশিপের প্রসঙ্গ আসে। 12 মাসের রিটেনশন পর্যালোচনা করলে তা নতুন নিবন্ধন বা স্বল্পমেয়াদী কার্যকলাপের চেয়েও অনেক বেশি তথ্য দেয়, কারণ এই সময়ের মধ্যে ট্রেডাররা বিভিন্ন শর্তে পরিষেবা ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের জন্য পর্যাপ্ত সময় পান।

alexander-medvedev-exness.png

কোন মেট্রিকটি তিনি সবচেয়ে বেশি উন্নত করতে চান—এ প্রশ্ন করা হলে মেদভেদেভ অর্থবহ ট্রেডিং কার্যকলাপের ভিত্তিতে 12-মাসের কোহর্ট রিটেনশন বেছে নেন: "শুধু প্রোমোশনের মাধ্যমে এটি বাড়ানো কঠিন, তাই এর অগ্রগতি পণ্যের আসল গুণগত মানকেই তুলে ধরে।”

রিটেনশনকে আরও বিস্তৃতভাবে মূল্যায়নের ক্ষেত্রেও এটি একটি কার্যকর উপায়। প্রোমোশন ও মার্কেটিং ব্রোকারে যোগ দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, তবে দীর্ঘমেয়াদে ট্রেডিং অভিজ্ঞতাই মূল সিদ্ধান্ত নির্ধারণকারী বিষয় হয়ে ওঠে। 

Exness-এর ক্ষেত্রে এর মানে হলো—আমাদের ট্রেডাররা সরাসরি যেসব বিষয়ের অভিজ্ঞতা পান, সেগুলোতে উন্নয়ন অব্যাহত রাখা; যার মধ্যে আছে ট্রেডিংয়ের শর্তাবলী, নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা, এবং কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন হলে আমাদের সাড়া দেওয়ার পদ্ধতি।

ট্রেডার সারভাইভারশিপ আমাদের বুঝতে সাহায্য করে, একজন ট্রেডার গ্রাহক হয়ে ওঠার পর কী ঘটে এবং সময়ের সাথে সাথে আমরা যে অভিজ্ঞতা দিই তা তাদের প্রয়োজন পূরণ করতে থাকে কি না। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ট্রেডার সারভাইভারশিপ কী?

ট্রেডার সারভাইভারশিপ বলতে বোঝায় একই গ্রুপের কতজন ট্রেডার সময়ের ব্যবধানে একটি ব্রোকারের সঙ্গে সক্রিয় থাকেন। শুধু মোট সক্রিয় ট্রেডারের সংখ্যা দেখার বদলে সময়ের সাথে সাথে কীভাবে গ্রাহকের সঙ্গে সম্পর্ক বিকশিত হয়—এটি সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা প্রদান করে। 

ট্রেডার সারভাইভারশিপ কোন দিক থেকে ট্রেডার রিটেনশন থেকে আলাদা?

ট্রেডার রিটেনশন সাধারণত একটি নির্দিষ্ট সময়সীমায় ব্রোকার কতটা ভালোভাবে গ্রাহক ধরে রাখতে পারে, তা নির্দেশ করে। ট্রেডার সারভাইভারশিপ একই গ্রুপের ট্রেডারদের রিটেনশনের দিকে নজর দেয়, ফলে সময়ের সাথে মূল গ্রুপের কতটা অংশ সক্রিয় থাকে, তা বোঝা আরও সহজ হয়।

ব্রোকারের নির্ভরযোগ্যতা সম্পর্কে ট্রেডার সারভাইভারশিপ আমাদের কী বলে?

ট্রেডার সারভাইভারশিপ এটি দেখায় যে, একটি গ্রুপের ট্রেডাররা সময়ের সাথে সাথে কোনো ব্রোকারের পরিষেবা ব্যবহারের অভিজ্ঞতা লাভের পরও সেটির ব্যবহার অব্যাহত রাখে কি না। যদিও এটি একাই ব্রোকারের নির্ভরযোগ্যতা প্রমাণ করে না, তবে ট্রেডিংয়ের শর্তাবলী, কার্যকরীকরণ, স্বচ্ছতা এবং গ্রাহকের মতামতের পাশাপাশি এটি সহায়ক প্রেক্ষাপট তুলে ধরে।

কম ট্রেডিং কার্যকলাপ মানেই কি একজন ট্রেডার অসন্তুষ্ট?

অবশ্যই নয়। ট্রেডাররা তাদের এক্সপোজার কমাতে পারেন, কৌশল বদলাতে পারেন, ভিন্ন মার্কেট পরিস্থিতির জন্য অপেক্ষা করতে পারেন অথবা কিছুটা বিরতি নিতে পারেন। এ কারণে ট্রেডিং কার্যকলাপকে প্রেক্ষাপট অনুযায়ী বিবেচনা করা দরকার। 

দীর্ঘমেয়াদি ট্রেডার সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা কেন গুরুত্বপূর্ণ?

স্বচ্ছতা ট্রেডারদের বুঝতে সাহায্য করে যে, তাদের ব্রোকার কীভাবে কাজ করে এবং ট্রেড করার সময় তারা কী প্রত্যাশা করতে পারেন। মূল্য নির্ধারণ, ট্রেডিংয়ের শর্তাবলী এবং অর্ডার কীভাবে পরিচালনা করা হয়—এসব বিষয়ে স্পষ্ট তথ্য থাকলে জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। 

Exness কীভাবে দীর্ঘমেয়াদি ট্রেডার সম্পর্ককে সমর্থন করে?

Exness এমন বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করে, যেগুলো ট্রেডারদের নিয়মিত অভিজ্ঞতার অংশ—যেমন প্রতিযোগিতামূলক স্প্রেড, নির্ভরযোগ্য ট্রেডিংয়ের শর্তাবলী এবং স্বচ্ছ মূল্য নির্ধারণ। আমরা আমাদের ঐতিহাসিক টিক ডেটাও সবার জন্য উন্মুক্ত রাখি, যাতে ট্রেডাররা অতীতের মূল্য পর্যালোচনা করতে পারেন। 


এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


  1. শুধু টাইট স্প্রেড অফার করা অ্যাকাউন্টগুলোর তুলনা করলে, 28 জুন–3 জুলাই 2026 সপ্তাহে XAUUSD-এ Exness প্রো অ্যাকাউন্টের স্প্রেড অন্যান্য 21টি ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 49% কম ছিল।
  2. শুধু টাইট স্প্রেড অফার করা অ্যাকাউন্টগুলির তুলনা করলে, 8–14 জুন 2026 সপ্তাহে USOIL-এ Exness প্রো অ্যাকাউন্টের স্প্রেড অন্যান্য 18টি ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 71% কম ছিল।
  3. 15টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো অ্যাকাউন্টের স্প্রেড 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি FX মেজর ও মাইনর জোড়ায় অন্যান্য ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 50% কম ছিল।

সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান